কক্সবাজার শহরের কলাতলী এলপিজি গ্যাস পাম্প–এ ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
- Advertisement -
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাম্প থেকে ছড়িয়ে পড়া গ্যাস শহরে বিস্তার করেছে এবং আদর্শগ্রাম এলাকার কয়েকটি ঘর পুড়ে গেছে।
কক্সবাজার সদর মডেল থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এবং স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে গেছে।

