রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

এলজিইডিতে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)–এর আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন।

- Advertisement -

সোমবার (২ মার্চ) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর এনফোর্সমেন্ট টিম নগরের ষোলশহরে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে এ অভিযান চালায়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ। তিনি জানান, হাটহাজারী উপজেলা, কর্ণফুলী উপজেলা ও আনোয়ারা উপজেলা এলাকায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রকল্পের প্রয়োজনীয় রেকর্ডপত্র ও দাপ্তরিক নথি তলব করা হয়েছে। অভিযান চলাকালে এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্যও গ্রহণ করা হয়।

দুদক জানায়, প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়-দায়িত্ব নির্ধারণ করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

সর্বশেষ

এই বিভাগের আরও