শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

প্রাইভেট পড়ানোর আড়ালে শিশুদের যৌন নিপীড়ন: বোয়ালখালীতে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

ইমতিয়াজ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

তিনি জানান, ইমতিয়াজ দীর্ঘ দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে জোরপূর্বক যৌনাচারে লিপ্ত করতো।

আমরা প্রাথমিকভাবে চারজন শিশুর তথ্য পেয়েছি। এদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে রয়েছে। তাদের বয়স ১০ বছরের কম। শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়তো।

নোংরামি করার এক পর্যায়ে শিশুদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুরা। অভিভাবকরা বলেছেন, শিশুরা প্রায় যৌনাঙ্গে ও পায়ুপথে ব্যথা এবং রক্তক্ষরণের কথা জানিয়ে আসছিলো।

ওসি মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত ইমতিয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টির তদন্ত চলছে।

ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও