মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী-তে থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে হামলার পর সেটিকে সহায়তা দিচ্ছে থাইল্যান্ডের নৌবাহিনী। এ ঘটনায় জাহাজটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
- Advertisement -
ওমান-এর নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির ২৩ জন ক্রু সদস্যের মধ্যে ২০ জনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে।
এদিকে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, বুধবার ওই এলাকায় অজ্ঞাত বস্তু নিক্ষেপের ঘটনায় মোট তিনটি মালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ব্যাংককভিত্তিক ওই মালবাহী জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, তাদের বাহিনী হরমুজ প্রণালীতে ইরান-এর ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করেছে। এই ঘটনাকে ঘিরে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

