চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে মো. জাবেদ (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
- Advertisement -
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ পূর্ব চরণদ্বীপের শেখ আহমদ খাঁ বাড়ির বাসিন্দা মো. জাহাঙ্গীরের ছেলে।
স্বজনরা জানান, বিকেলে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় জাবেদ। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফারজানা জানান, বিকেল পৌনে ৫টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

