রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে রূপালী ব্যাংকের নতুন ভবনে আধুনিক সেবার যাত্রা শুরু

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে রূপালী ব্যাংক পিএলসি-এর শাখা নতুন ভবনে স্থানান্তরিত হয়ে আধুনিক ব্যাংকিং সেবা চালু করেছে। রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় আবুতোরাব হাইস্কুল মার্কেট-এর দ্বিতীয় তলায় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

- Advertisement -

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এস. এম. দিদারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।

আবুতোরাব শাখার ব্যবস্থাপক মো. ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার এরশাদ হোসেন চৌধুরী (চট্টগ্রাম পূর্ব), রূপক কুমার রক্ষিত ও মো. জামাল আবু নাসের (বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম), শেখ কামাল উদ্দিন আহমেদ (চট্টগ্রাম পশ্চিম) এবং গোলাম মোহাম্মদ মহিউদ্দীন দস্তগীর (চট্টগ্রাম উত্তর)। এছাড়া উপস্থিত ছিলেন আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন শাখা ভবনের আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি ও সেবার মান গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্য ও আস্থা নিশ্চিত করবে। শেষে আগত অতিথি ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংক কর্তৃপক্ষ।

সর্বশেষ

এই বিভাগের আরও