রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শেষ বিশ্বকাপের লক্ষ্য—অস্ত্রোপচারের পর লড়াইয়ে নেইমার

ক্রীড়া প্রতিবেদক:

ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র তার সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলার লক্ষ্য সামনে রেখে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি আবারও হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন তিনি।

- Advertisement -

স্পেনের দৈনিক মার্কা জানিয়েছে, ফিফা আন্তর্জাতিক বিরতির সময় এই অস্ত্রোপচার করান নেইমার। ব্রাজিল দলের কোচ কুকা এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশনের কারণে নেইমার অনুশীলনে অংশ নিতে পারেননি এবং তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে হয়েছে।

জানা গেছে, চলতি ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার। প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা (PRP) পদ্ধতির মাধ্যমে হাঁটুর সংযোগস্থলের ক্ষতিগ্রস্ত টিস্যু পুনরুদ্ধারের জন্য এই চিকিৎসা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বিরতিকে কাজে লাগিয়ে নেইমার এখন বিশেষ পুনর্বাসন কর্মসূচি শুরু করেছেন। তার লক্ষ্য, বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে দলে জায়গা নিশ্চিত করা এবং কোচ কার্লো আনচেলত্তি-এর আস্থা অর্জন করা।

বিশ্লেষকদের মতে, আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে নেইমারের এই পদক্ষেপকে তার শেষ বড় প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও