শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাঙ্গুনীয়ায় অবৈধ ইটভাটায় অভিযান — সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনীয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ লঙ্ঘনের দায়ে মিরেরখিল এলাকার মেসার্স বিবিএম ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়।

এছাড়া জঙ্গল সরফভাটা এলাকার মেসার্স আল মক্কা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও