শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

টেকনাফের পাহাড়ে তিনজনের রক্তাক্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড় থেকে তিনজনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

- Advertisement -

মঙ্গলবার (২১ এপ্রিল) বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পূর্বপাড়ার পাহাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, স্থানীয় কয়েকজন পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহতদের মধ্যে তার ছেলেও রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ঘটনার খবর পেয়ে টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে।

শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশগুলো উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার কারণ ও নিহতদের মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও