শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে বেশি দামে অকটেন বিক্রি, বিক্রেতাকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে অকটেন বিক্রি করায় মো. সাজ্জাদ নামের এক জ্বালানি তেল বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাদুরতলা এলাকায় অবস্থিত ‘তায়েফ ওয়েল’ নামের দোকানে অভিযান চালিয়ে এ অনিয়মের সত্যতা পান আদালত।

বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ১০ টাকা বেশি দামে অকটেন বিক্রি করছিলেন দোকানটির মালিক। এ অপরাধে ‘তায়েফ অয়েল স্টোর’-এর সত্ত্বাধিকারী মো. সাজ্জাদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

এই বিভাগের আরও