মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রাক্তন ছাত্র থেকে বিদ্যালয়ের সভাপতি ইয়াছিন আরাফাত রাফি

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় কড়লডেঙ্গা কলন্দর শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র ইয়াছিন আরাফাত রাফি।

- Advertisement -

জানা যায়, ২০০৩ সালে তিনি এই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে মাধ্যমিক শিক্ষাজীবনে পদার্পণ করেন। প্রায় দুই দশক পর নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

সভাপতি নির্বাচিত হওয়ায় ইয়াছিন আরাফাত রাফি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এ জন্য স্থানীয় সংসদ সদস্য (এমপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছৈয়দুর রহমান-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, কড়লডেঙ্গা কলন্দর শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে ইয়াছিন আরাফাত রাফির পরিবারের রয়েছে দীর্ঘদিনের আত্মিক ও ঐতিহাসিক সম্পর্ক। তাঁর বাবা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়া তাঁর পূর্বপুরুষ, বড় দাদী মজুন নেছা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মূল্যবান জমি দান করেছিলেন। সেই পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ একই পরিবারের সন্তান ইয়াছিন আরাফাত রাফি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় এলাকাবাসী এটিকে গর্বের বিষয় হিসেবে দেখছেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রাক্তন ছাত্র হিসেবে বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও