বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের প্রতি মালদ্বীপের সমবেদনা

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

- Advertisement -

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, “মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশের মানুষ বর্তমানে যে ভয়াবহ মৌসুমি বন্যা ও ভূমিধসের মোকাবিলা করছে, তা অত্যন্ত হৃদয়বিদারক।”

তিনি আরও বলেন, “এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের জীবন-জীবিকা ব্যাহত হয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।”

মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, “এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে আছে। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, দ্রুত পুনরুদ্ধার এবং সুস্থতা কামনা করছি।”

সম্প্রতি টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবিক সংকটে পড়েছেন।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও