মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
- Advertisement -
সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা প্রকাশ করা হয়।
বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন। একই সঙ্গে আল্লাহর কাছে আনোয়ার ইব্রাহিমকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দেওয়ার জন্য দোয়া করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে আনোয়ার ইব্রাহিমের সুস্থতা কামনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ বার্তা দেওয়া হলো।

