সোমবার, ২৪ আগস্ট ২০২৬

লজ্জার ব্যাটিংয়ে ৬৪ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

১১ নম্বর ব্যাটার শরিফুল ইসলাম। স্কোরবোর্ডে তার নামের পাশেই রানের সংখ্যাটা সবচেয়ে বেশি, ১৪। দ্বিতীয় সর্বোচ্চ ৯ নম্বরে নামা তাইজুল ইসলামের, অপরাজিত ১১। শেষ উইকেট জুটিতে স্কোরবোর্ডে যোগ হলো ২৫ রান, যা পুরো ইনিংসের সবচেয়ে বড় জুটিও বটে।

- Advertisement -

অর্থাৎ, শেষ দুই ব্যাটারের দৃঢ়তায় নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানের লজ্জা এড়িয়ে বাংলাদেশের সংগ্রহ শেষ পর্যন্ত দাঁড়াল ৬৪ রানে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ব্যাট করে বাংলাদেশ অলআউট হয় ৬৪ রানে।

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন ৬ উইকেট। ১০ ওভারের মধ্যে ৬টিই ছিল মেডেন। অধিনায়ক প্যাট কামিন্স নেন ৩ উইকেট। বাকি উইকেটটি নেন জস হ্যাজেলউড।

সর্বশেষ

এই বিভাগের আরও