শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

“গোমদণ্ডীতে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরা যুবক”

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মোশারফ হোসেন (২৩) নামে এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফতিপাড়া হাজী নজির আহমেদের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।

দণ্ডপ্রাপ্ত মোশারফ পৌরসভার অলি বেকারি এলাকার একটি স-মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম কচুয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনা হাওলাদার বাড়ির মৃত নুর আলমের ছেলে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, আটকের পর ভ্রাম্যমাণ আদালতে মোশারফ ইয়াবা বিক্রির কথা স্বীকার করেন। পরে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও