সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মাদকবিরোধী অভিযানে উত্তাল চট্টগ্রাম রেঞ্জ: গ্রেপ্তার ৩২৮, সাজা পেলেন ৫২ জন

সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রাম রেঞ্জজুড়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২১ হাজার ৫৩৬ পিস ইয়াবা, ২৫৭ কেজি ২৩৫ গ্রাম গাঁজা এবং ২০০ লিটার মদ উদ্ধার করা হয়।

- Advertisement -

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযান চলাকালে মাদক আইনে মোট ৩২টি মামলা দায়ের করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধে ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী এবং ৬০ জন সেবনকারী।

এছাড়া সাজা পরোয়ানাভুক্ত ৪ জন ও সাধারণ পরোয়ানাভুক্ত ১২৩ জনসহ নিয়মিত মামলায় ৭১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং সর্বমোট ২০ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও