বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বাদ মাগরিব বোয়ালখালী প্রেস ক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে ‘ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, কার্যকরী সদস্য অধীর বড়ুয়া, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খসরু পারভেছ, এন. মোহাম্মদ গ্রুপের অ্যাডমিন মো. আবু আলম, সমাজসেবক মাহমুদুল হক মেম্বার ও শ্রমিক নেতা পল্টু বড়ুয়া।
এ সময় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ নজরুল, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, সদস্য মো. শাহ আলম, খোরশেদুল আলম, তৌহিদুর রহমান, মতিন চৌধুরী রিপন, এম আর তাওহীদ, এস এম শাহেদ হোসাইন ছোটন, তাজুল ইসলাম মানিক, হাসান আলমসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমিনের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। মহানবী (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের মধ্যেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে।
তারা মহানবী (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বহদ্দারপাড়া তাজন বিবি জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার।

