শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মোহাম্মদপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ রিপনকে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডিএমপির মোহাম্মদপুর থানার মামলা নং-৩৩(০৬)২০, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ) ধারার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. নুর নবী প্রকাশ রিপন গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামে অবস্থান করছেন।

এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ১৮ মিনিটের দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল মহানগরীর খুলশী থানাধীন ফয়েস লেক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ রিপনকে (২৯) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিপন চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলী এলাকার মো. ফারুকের ছেলে।

র‌্যাব-৭ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও