জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
- Advertisement -
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে ছবিটি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
ছবিতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে তাঁর দুই পাশে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর এ নৈশভোজের আয়োজন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নৈশভোজটির আয়োজন করেন।

