রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ন্যাশনাল বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন ছোট্ট চমক

লাইফস্টাইল ডেস্ক

প্রেমের সম্পর্কে প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য নানা বিশেষ দিন পালিত হয়। তেমনই একটি দিন ন্যাশনাল বয়ফ্রেন্ড দিবস। প্রতি বছর ৩ অক্টোবর দিবসটি পালন করা হয়। প্রেমিককে তার গুরুত্ব, ভালোবাসা ও মূল্য বোঝানোর একটি বিশেষ উপলক্ষ এটি।

- Advertisement -

এই দিনে প্রেমিকের সঙ্গে সময় কাটানো, তার পছন্দের কাজ করা কিংবা ছোট উপহার দিয়ে তাকে বিশেষ অনুভব করানো যায়। সম্পর্ক নতুন হোক বা দীর্ঘদিনের, দুজনের মধ্যে বন্ধন আরও দৃঢ় করার সুযোগ হতে পারে দিনটি।

১ আগস্ট ন্যাশনাল গার্লফ্রেন্ড দিবস পালনের জনপ্রিয়তা বাড়ার পর প্রেমিকদের জন্যও একটি বিশেষ দিন থাকা স্বাভাবিক হয়ে ওঠে। গার্লফ্রেন্ড দিবসের শুরুতে মূলত নারী বন্ধুদের বন্ধুত্ব উদযাপনের বিষয়টি গুরুত্ব পেলেও সময়ের সঙ্গে এটি প্রেমের সম্পর্ক উদযাপনের সঙ্গেও যুক্ত হয়।

অন্যদিকে ন্যাশনাল বয়ফ্রেন্ড দিবস শুরু থেকেই মূলত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে পালিত হচ্ছে। তবে এই দিনে পুরুষ বন্ধুদের প্রতিও ভালোবাসা ও বন্ধুত্বের গুরুত্ব প্রকাশ করা যেতে পারে।

প্রেমিককে খুশি করতে বড় আয়োজনের প্রয়োজন নেই। তার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া, একসঙ্গে রাতের খাবার খাওয়া কিংবা সিনেমা দেখা হতে পারে দিনের আয়োজন। তার শখ অনুযায়ী মাছ ধরা, খেলাধুলা দেখা কিংবা অন্য কোনো কাজে সঙ্গী হওয়াও আনন্দের উপায়। তার পছন্দের খাবার নিজ হাতে তৈরি করে দেওয়ার কথাও ভাবতে পারেন।

চমক দিতে ছোট কোনো উপহার দেওয়া যায়। চাইলে নানা সূত্র ধরিয়ে তাকে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে গিয়ে সেখানে পছন্দের কিছু দিয়ে অবাক করে দিতে পারেন।

ঘরেই আয়োজন করতে চাইলে তার পছন্দের সিনেমা, খাবার ও আরামদায়ক পরিবেশ তৈরি করে একসঙ্গে সময় কাটানো যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাকে বুঝিয়ে দেওয়া যে আপনার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ।

দিবসটি উদযাপনের আরেকটি সুন্দর উপায় প্রথম দেখা বা প্রথম ঘোরার স্মৃতি ফিরিয়ে আনা। যেখানে প্রথম দেখা হয়েছিল, সম্ভব হলে সেখানে আবার যাওয়া কিংবা সেদিনের কোনো বিশেষ মুহূর্ত মনে করা সম্পর্কের পুরোনো স্মৃতি নতুন করে ফিরিয়ে আনতে পারে।

দিনটি শুধু প্রেমের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। পুরুষ বন্ধুদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার সুযোগ হিসেবেও এটি পালন করা যায়। দীর্ঘদিন কথা না হওয়া কোনো বন্ধুকে ফোন করে খোঁজ নেওয়া, বার্তা পাঠানো কিংবা একসঙ্গে সময় কাটানোর মতো ছোট উদ্যোগও বন্ধুত্বকে গভীর করতে পারে। পুরুষদের মধ্যেও বন্ধুত্ব ও পরস্পরের প্রতি যত্ন প্রকাশের সুযোগ থাকা গুরুত্বপূর্ণ।

ন্যাশনাল বয়ফ্রেন্ড দিবসের সঠিক সূচনা সম্পর্কে নিশ্চিত তথ্য খুব বেশি পাওয়া যায় না। নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা শুরুর ইতিহাসও স্পষ্ট নয়। তবে প্রেমিকের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্পর্কের আনন্দ উদযাপনকেই এর মূল উদ্দেশ্য হিসেবে গুরুত্ব দেওয়া হয়।

তাই ৩ অক্টোবর বড় আয়োজনের চেয়ে প্রিয় মানুষটির সঙ্গে কিছুটা সময় কাটানো, তার কথা শোনা এবং জীবনে তার গুরুত্ব বোঝানোই হতে পারে দিবসটি পালনের সবচেয়ে সুন্দর উপায়।

সর্বশেষ

এই বিভাগের আরও