সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে জেলি পুশ করা ৮ কেজি চিংড়ি ধ্বংস, বিক্রেতাকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ওজন বাড়াতে জেলি পুশ করা ৮ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, চিংড়ির ওজন বাড়ানোর উদ্দেশ্যে এতে জেলি পুশ করা হয়েছিল। অভিযানে জব্দ করা ৮ কেজি চিংড়ি ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়েছে।

এ সময় মাছ বিক্রেতা মাহবুবুল আলমকে (৩৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং মাছের বাজারে অনিয়ম বন্ধে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও