
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) সিকিউরিটিজ লিমিটেডের ৫৯তম বোর্ড সভা ২৯ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
- Advertisement -
সভায় সভাপতিত্ব করেন এসআইবিএল এর পরিচালনা পর্ষদের সদস্য এবং এসআইবিএল সিকিউরিটিজের চেয়ারম্যান মো. মোরশেদ আলম খন্দকার।
সভায় এসআইবিএল সিকিউরিটিজের অন্যান্য পরিচালকবৃন্দ যথাক্রমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, ব্যাংকের এসইভিপি এবং হেড অব এমডিএস ও হেড অব ইনভেস্টমেন্ট উইং মো. নাজমুস সাদাত, ফাইন্যান্সিয়াল এ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শোয়েব এবং এসআইবিএল সিকিউরিটিজের সিইও ওয়ালিদ মাহমুদ ছোবহানী ও সিকিউরিটিজের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

