শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে নিখোঁজ সাম্পান মাঝির মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এক সাম্পান মাঝির মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। নিহতের নাম জাবেদ আহমেদ (৪৬)। বৃহস্পতিবার রাতে বোয়ালখালী উপজেলার হামিদ চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -

শুক্রবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ইনচার্জ একরাম উল্লাহ।

জাবেদ আহমেদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের এলাকার শরীফ আলীর ছেলে।

জানা যায়, গত ৯ এপ্রিল সন্ধ্যার দিকে হামিদ চর এলাকায় নিখোঁজ হন জাবেদ। জাহাজের সঙ্গে নোঙর করা ইঞ্জিনচালিত কাঠের নৌকা খুলে গেলে তিনি সেটি আটকাতে নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে নৌ-পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস মিলেনি।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার ইনচার্জ একরাম উল্লাহ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও