সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় একজন নিহত ও আহত হয় আরও দুইজন
আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন (৭৪) নামে তিনি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয়রাও হাইওয়ে পুলিশ সূত্রে জানায় সকালে আবুল হোসেনসহ তিনজন পথচারী হেঁটে ছোট দারোগারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (পরিদর্শক) এস আই মো. ফারুক আজম জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করে ফাঁড়িতে আনা হয়েছে। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমকে পাঠানো হয়েছে, নিহতর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

