বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সকালে ঘুম থেকে উঠে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক

যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও ইবাদতে পরিণত হয়। সকালে ঘুম থেকে উঠেও কিছু দোয়া পড়তে হয়।

- Advertisement -

* ঘুম থেকে উঠে প্রথমে হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা। (বুখারি, হাদিস : ১৮৩)

* ঘুম থেকে ওঠার পড়ে যে দোয়া পড়তে হয় তা হলো:

الْحَمْدُ للَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُورُ

আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। (বুখারি, হাদিস : ৬৩২৪)

* মিসওয়াক করবে। কেননা রাসুলুল্লাহ (সা.) ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। (বুখারি, হাদিস: ২৪৫) মিসওয়াক করতে না পারলে ব্রাশ করে নেবে।

* অজু করে নেবে। গোসল ফরজ হলে গোসল করে নেবে।

* সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবে। তাহাজ্জুদের সালাত আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। ইরশাদ হয়েছে, ‘অবশ্যই দলনে রাত্রিকালীন উত্থান প্রবলতর এবং বাগ-স্ফুরণে সঠিক। (সুরা: মুজ্জাম্মিল, আয়াত: ৬)

* জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করবে। হাদিস শরিফে এসেছে, ‘যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ল, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। (মুসলিম, হাদিস: ৬৫৬) মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন।

সর্বশেষ

এই বিভাগের আরও