উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
- Advertisement -
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
এ সময় তাপমাত্রা সামান্য ওঠানামা করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

