সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আশেকান-ভক্তদের ঢল চরণদ্বীপে, সাজ্জাদানশীনের হাতে কিতাব উদ্বোধন

নিউজ ডেস্ক

১২ ভাদ্র, ২৭ আগস্ট মহান ওলী-আল্লাহ কুতুবুল আকতাব হজরত মাওলানা শাহসুফী শেখ অছিয়র রহমান ফারুকী চরণদ্বীপি (কঃ)-এর বেসাল বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে “আল ওয়াজায়েফুন নুরানিয়্যাহ” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

চরণদ্বীপ দরবার শরীফে আয়োজিত এই মহাসমারোহে কিতাবটির উদ্বোধন করেন দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে তরিকত হজরতুলহাজ্ব শাইখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (মঃ)।

দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে দেশ-বিদেশের হাজারো আশেকান-ভক্তগণ অংশগ্রহণ করেন। আধ্যাত্মিক পরিবেশে মিলাদ, জিকির-আসকার ও দরূদ মাহফিলের পাশাপাশি ভক্তদের মাঝে ধর্মীয় দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজনে বক্তারা বলেন, হজরত মাওলানা শাহসুফী শেখ অছিয়র রহমান ফারুকী (কঃ)-এর আধ্যাত্মিক জীবনদর্শন ও শিক্ষার আলোয় সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার বিকাশ ঘটবে। তার রেখে যাওয়া নির্দেশনা বর্তমান প্রজন্মকে সত্যিকার ইসলামী চেতনায় উজ্জীবিত করবে।

ওরশ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও