সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

সাফায়েত মেহেদি

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিপন মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘গত ৮ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ব্যবসায়িক কাজ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রিপন। পথে একটি নিয়ন্ত্রণহীন ট্রাাকের পেছনে ধাক্কা খেয়ে মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে তিনি প্রথমে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন।

পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সাত দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।’

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. সাইফুল ইসলাম রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘দুর্ঘটনার পর থেকেই রিপন গুরুতর অবস্থায় ছিলেন। সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে আমরা তাকে হারালাম।”

সর্বশেষ

এই বিভাগের আরও