শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মীরসরাইয়ে ইয়াবাসহ গ্রেফতার- ১

সাফাইয়েত মেহেদী, মীরসরাই

মীরসরাইয়ে ইয়াবাসহ মোমেনুল ইসলাম সুজন (৩২) একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার রাত ১১ টায় মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডের পশু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার জব্দ করা হয়।

গ্রেফতার মোমেনুল ইসলাম সুজন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকার মফিজ মেম্বার বাড়ির মৃত মফিজ উদ্দিন মেম্বারের ছেলে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক এসআই আরমান হোসেন বলেন, সোমবার রাত ১১ টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের পশু হাসপাতালের সামনে ১৫ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপারসহ মোমেনুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও