সামাজিক সংগঠন প্রয়াসের ১৭তম বর্ষপূর্তি ও ‘প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠান গত ৬ ডিসেম্বর (শনিবার) নগরীর এম্ব্রোসিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি বলেন, “দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়। সমাজের অবহেলিত মানুষের কথা বলে—এমন উদ্যোগ আমাদের পথ দেখায়।”
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় এবং সভাপতি কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন বাংলাদেশ (চট্টগ্রাম কেন্দ্র) এর চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। মুখ্য আলোচক ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ড সদস্য প্রকৌশলী মোমিনুল হক।
ডিজিটাল ব্যানার কেটে বর্ষপূর্তির উদ্বোধন করেন দেশসেরা রন্ধনশিল্পী সাভিনা ইকরাম সিরাজী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সিনিয়র সিটিজেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি লায়ন এ.এম. কামাল উদ্দিন চৌধুরী,
বেলভিউ হাসপাতালের ফাইন্যান্স ডিরেক্টর জি কে লালা,
সিইপিজেড প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জাকিরুল ইসলাম, রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক জাফর ইকবালসহ অন্যান্য অতিথিরা।
স্বাগত বক্তব্য রাখেন ১৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কো-চেয়ারম্যান ডা. এম ওয়াই এফ পারভেজ।
অনুষ্ঠানে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়— লায়ন এস.এম. শামসুদ্দিন – প্রাক্তন গভর্নর, লায়ন্স জেলা ৩১৫-বি৪, ডা. মো. ইব্রাহীম চৌধুরী – হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, নূর আকতার জাহান – দেশসেরা অনুপ্রেরণাদায়ী নারী, মানজুমা মজুমদার – সফল উদ্যোক্তা, ম্যানর্টোস এর ম্যানেজিং পার্টনার, রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার – সমাজকর্মী।
এছাড়া মরণোত্তর সম্মাননা ২০২৫ প্রদান করা হয় শিক্ষানুরাগী মুনসেফ আলীকে এবং উৎসর্গ করা হয় রত্নগর্ভা মা নুরজাহান বেগম ও মানবসেবার অগ্রদূত মরহুমা জিন্নাতুন নেছাকে।
অনুষ্ঠানে এক সুবিধাবঞ্চিত কন্যার বিয়ে উপলক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সচিব প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক খান আসিফ। শুভেচ্ছা বক্তব্য দেন সারিস্ত বিন্তে নূর, মো. আক্কাছ উদ্দীন এবং লায়ন মো. কামরুল ইসলাম পারভেজ।
অনুষ্ঠান শেষে আয়োজন কমিটির চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

