শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নেতাকর্মীরা গাফিলতি করলে বিপর্যয়ের আশঙ্কা: সরোয়ার জামাল নিজাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম বলেছেন, “আমি অত্যন্ত দুঃখের সাথে জানাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি আমাদের নেতারা এলাকায় কাজ না করে, নির্বাচনে গাফিলতি করে তাহলে আমাদের বিরাট বিপর্যয় হবে।”

- Advertisement -

নির্বাচনের আগেই ভোট প্রার্থনা: চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে তমিজ গোলাল চেয়ারম্যানের বাড়িতে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, “আমাদের নেতা তারেক রহমান গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের জনসভায় যে দিকনির্দেশনা দিয়েছেন, তা অনুসরণ করেই দেশ ও জাতিকে এগিয়ে নিতে আমরা কাজ করব।”

তিনি আরও বলেন, “নারীরা দীর্ঘদিন ধরে অবহেলিত। গ্রামগঞ্জের সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”

উঠান বৈঠকে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, অ্যাডভোকেট এস এম ফোরকানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম শহরের লাগোয়া গুরুত্বপূর্ণ সংসদীয় আসন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) এলাকায় দুই উপজেলায় মোট ১৬টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে আনোয়ারা উপজেলায় ১১টি এবং কর্ণফুলী উপজেলায় ৫টি ইউনিয়ন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৭১৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৩২ জন।

এবারের নির্বাচনে এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ধানের শীষ প্রতীকে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, ১১ দলীয় জোটের পক্ষে জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী (দাঁড়িপাল্লা), বৃহত্তর সুন্নি জোটের এস এম শাহ জাহান (মোমবাতি), জাতীয় পার্টির আব্দুর রব চৌধুরী, এমডিএমের মো. এমরান (সিংহ) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা নির্বাচনী মাঠে রয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও