সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ব্যালটের সিল নিয়ে আদালতে স্বীকারোক্তি বানাতে দিয়েছিলেন জামায়াত নেতা

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে নির্বাচনী ব্যালটের সীল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতা শরীফ হোসেন সৌরভকে আসামি করে দুই জনের নামে থানায় মামলা হয়েছে।

- Advertisement -

লক্ষ্মীপুরে জব্দ অবৈধ ভোটের সিল

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে সৌরভ ও সোহেল রানাকে আসামি করে সদর মডেল থানায় এমামলা দায়ের করেন। শরীফ হোসেন সৌরভ লক্ষ্মীপুর পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

এর আগে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে জেলা শহরের চকবাজার এলাকায় মারইয়াম প্রিন্টার্সে অভিযান চালিয়ে  ১৬ ঘর বিশিষ্ট ৬ টি নির্বাচনী ব্যালটের সিলসহ সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। এসময় জব্দ করা হয় একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সিল উদ্ধারের ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আটক সোহেলকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। অপর আসামি শরিফ হোসেন সৌরভকে গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ

এই বিভাগের আরও