রাউজান থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনসুর (৪৭)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
- Advertisement -
মো. মনসুর নোয়াজিশপুর এলাকার বাসিন্দা এবং নুরুল হকের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে রাউজান পৌরসভার গহিরা বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. মনসুরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পরপরই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

