মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় সড়কে প্রাণ গেল ভবঘুরে ব্যক্তির

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

- Advertisement -

শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কোনো এক সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ভবঘুরে ওই ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরে পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ-এর লোহাগাড়া স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লুঙ্গি পরিহিত লাশটি উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় নিহত হয়েছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, উদ্ধারকৃত লাশ দোহাজারী হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও