সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ঘরে খেলছিল দুই বছরের ইকরা, সাপের কামড়ে নিভে গেল জীবন

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বিষধর সাপের কামড়ে ইকরা মণি নামে মাত্র দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দপাড়ার প্রবাসী মো. বাবলুর মেয়ে।

- Advertisement -

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরের ভেতর ইকরা মণির ডান পায়ের পাতায় একটি সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিদোয়ান জানান, শিশুটিকে অত্যন্ত মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার ডান পায়ের পাতায় সাপের কামড়ের ক্ষতচিহ্ন রয়েছে। তবে ঠিক কোন প্রজাতির সাপে কামড়েছে, তা তাৎক্ষণিকভাবে স্বজনরা নিশ্চিত করতে পারেননি।

সর্বশেষ

এই বিভাগের আরও