রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সূচনা বক্তব্যের মাধ্যমে তিন দিনব্যাপী এ সংলাপের উদ্বোধন করেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) পঞ্চমবারের মতো এ সংলাপের আয়োজন করেছে।

এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’। বাংলায় যার অর্থ, ‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সংলাপে বিশ্বের ১০০টির বেশি দেশ থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে। এতে বক্তা হিসেবে থাকবেন প্রায় ২০০ জন। আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ের রাজনীতিবিদ, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা সংলাপে অংশ নেবেন।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

এর আগে শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এবারের সংলাপের আয়োজন ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সিজিএসের সভাপতি ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।

তিন দিনব্যাপী এ সংলাপে সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ, ক্ষমতার পরিবর্তন, প্রযুক্তির প্রভাব এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থার সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও