সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে নুরুল আলমের উদ্যোগে বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরের মোমিন রোডস্থ রাজাপুকুর লেইন আজাদী গলি পূজামণ্ডপে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৭ অক্টোবর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নুরুল আলমের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

- Advertisement -

৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলী নুরের সভাপতিত্বে এবং এ-ইউনিটের সভাপতি আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মাহবুব রানা ও গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইউসুফ সিকদার এবং সাবেক ছাত্রদল নেতা খালেদ সাইফুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা কলিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ হেলাল উদ্দিন, ওয়াকিল আহমেদ সিকদার, আনিসুল হক আনিছ, মুহাম্মদ জামাল; যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মঈনুদ্দীন খান রাজিব, নুরুল হুদা, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ নাবিল, মুহাম্মদ ইসমাইল, আব্দুল কাদের, শেখ সাদি ও মুহাম্মদ ইমনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও