বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম-চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) চট্টগ্রামের আগ্রাবাদে সি.জি.ও. বিল্ডিং-১-এর সমিতির ১ নম্বর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফোরামের চট্টগ্রাম ইউনিটের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছার সভাপতিত্বে সম্মেলনে যৌথভাবে সঞ্চালনা করেন সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু)।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজ উদ্দিন আহমেদ। তিনি সম্মেলনের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত কর আইনজীবীদের ধন্যবাদ জানান।
সম্মেলনে উপস্থিত সদস্যদের সম্মতির ভিত্তিতে আলহাজ্ব মোহাম্মদ মুছাকে সভাপতি, অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুককে কার্যকরী সভাপতি, অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট মোহাম্মদ ইমাম উদ্দিনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ৮৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম-চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন। তিনি চট্টগ্রাম ইউনিটের নবগঠিত কার্যকরী কমিটি পাঠ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং তাঁর বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, মাহবুবু সালেকীন, জামালউদ্দিন মন্টু, অ্যাডভোকেট মোহাম্মদ জাফরউল্লাহ, আবু নাছের মোহাম্মদ মেজবাহ, আশরাফ হোসাইন খান, এ.টি.এম. রাশেদ, আলহাজ্ব মোহাম্মদ আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম-চট্টগ্রাম ইউনিটের কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক স্বাগত বক্তব্য দেন। বিদায়ী সাধারণ সম্পাদক এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু) এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মানও বক্তব্য রাখেন।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন চৌধুরী খালিদ বিন সারওয়ার জনী, অ্যাডভোকেট আসাদুজ্জামান সাগর, মোহাম্মদ হেলালউদ্দিন, মোহাম্মদ সরওয়ার আলম ভূঁইয়া শিমুল, বাকাউল্লাহ চৌধুরী ইরানসহ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিপুলসংখ্যক আয়কর আইনজীবী, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সম্মেলনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

