বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী বিএনপির মির্জা ফয়সল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম তাঁকে বিজয়ী ঘোষণা করেন।

১৮৩টি কেন্দ্রের সর্বশেষ ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।

আসনটিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে।

উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সর্বশেষ

এই বিভাগের আরও