শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের শুরু থেকেই দেশ রক্ষায় ভূমিকা রেখেছেন শহীদ জিয়া: মাসুম

নিজস্ব প্রতিবেদক

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শুরু থেকেই দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি যে সাহসী ভূমিকা পালন করেছেন, তা বাংলাদেশের মানুষ যুগের পর যুগ স্মরণ করবে।

- Advertisement -

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে সেনা-জনতার সম্মিলিত প্রচেষ্টায় বন্দিদশা থেকে জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং বাকশালের অবসান ঘটে।

মাসুম আরও বলেন, ৭ নভেম্বরের পর থেকেই বাংলাদেশের মানুষ বাক্‌স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করে। বাংলাদেশের ইতিহাসে মেজর জিয়া এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের কাছে আমৃত্যু জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃত।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় হাটহাজারী উপজেলার মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু সৈয়দ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক সদীপ কুমার শীল, সিনিয়র শিক্ষিকা হামিদা আকতার চৌধুরী ও শিরু আক্তার, শিক্ষক প্রতিনিধি শাপলা বড়ুয়া, সহকারী শিক্ষিকা সাদিকা সাবরিন, মুহাম্মদ নুরুল হুদা, মুহাম্মদ আমিনুল ইসলাম, উৎসব সেন গুপ্ত, তন্ময় লোধ, জবা শ্রী তালুকদার, মুহাম্মদ আজিম উদ্দিন, ইয়াসমিন আকতার ও অনিক চক্রবর্ত্তী। ছাত্রীদের মধ্যে বক্তব্য দেন মোছাম্মৎ দিলরুবা আক্তার ও রোজাইবা মাহমুদ।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণির ছাত্রী মোছাম্মৎ দিলরুবা আক্তার, দ্বিতীয় হয় রোজাইবা মাহমুদ এবং তৃতীয় হয় বৈশাখী সিংহ। দেশাত্মবোধক গানে প্রথম স্থান অর্জন করে রিসতিকা নন্দী, দ্বিতীয় জয়ন্তিকা বিশ্বাস এবং তৃতীয় বৃন্দা নাথ।

আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ৭ নভেম্বরের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের সামগ্রিক শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও