রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাইক দুর্ঘটনায় সীতাকুণ্ডে প্রাণ হারালেন পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেল দুর্ঘটনায় সীতাকুণ্ডে মোহাম্মদ ইমরুল হক (৪৮) নামের এক পল্লী বিদ্যুৎ প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছোট দারোগারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরুল সীতাকুণ্ডের পৌরসভাধীন শিবপুরস্থ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর  সাব স্টেশন নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান ইনচার্জ। তিনি খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকার মৃত মহিউদ্দিন হকের ছেলে। নিহত ইমরুলের তিন  সন্তান স্কুল- কলেজে অধ্যয়নরত।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল এক আরোহীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে কাভার্ডভ্যান ।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার (জিএম) মৃদুল কান্তি চাকমা বলেন, সিনিয়র টেকনিশিয়ান ইমরুল নিজামপুর সাব স্টেশন থেকে মোটরসাইকেলে শিবপুর অফিসে  আসার সময় বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন। সে একজন দক্ষ টেকনিশিয়ান ছিলেন, তার আকস্মিক মৃত্যুতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারিরা শোকাহত পড়েন।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জিএম মৃদুল কান্তি চাকমা একজন দক্ষ টেকনিশিয়ানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের  শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও