রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সীতাকুণ্ড উপজেলা  নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে  আলোচনা সভায়  শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন।

আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা  কনফারেন্স রুমে এ আলোচনা সভায়   বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা  আবুল মনসুর।  তিনি সীতাকুণ্ড প্রথম পাকবাহিনী প্রবেশ ও যুদ্ধকালীন বর্ণনার মাধ্যমে  স্মৃতিচারণ করেন।

তার বক্তব্যে ওঠে আসে যুদ্ধকালীন সীতাকুণ্ডে হানাদার বাহিনীর লোমহর্ষক হত্যা ও নির্যাতনের চিত্র।

উপজেলা কৃষি সম্প্রসারণ সহকারী  কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সঞ্চালনায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুদ্দিন রাশেদ,  সীতাকুণ্ড প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,  প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মুনা বড়ুয়া প্রমুখ।তাছাড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,সমবায় কর্মকর্তা,গ্রাম্য সালিশী আদালত কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাগণ উপস্হিত ছিলেন।

বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম

সর্বশেষ

এই বিভাগের আরও