রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় মোবাইল কোর্ট: জরিমানা ১৩ হাজার

আনোয়ারা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -

এরই অংশ হিসেবে আজ ১১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার বটতলীর রুস্তমহাট বাজারে বাজারে সব্জি, ফল, মাংস ও মুদি মালের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

অভিযান চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানো, ক্রয়ের চেয়ে অধিক মূলে পণ্য বিক্রয় ও ক্রয়কৃত পণ্যের রশিদ প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৪ ব্যবসায়ীকে ৪টি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসাথে সকল ব্যবসায়ীকে ক্রয়কৃত পণ্যের রশিদ সঙ্গে রাখাসহ যে সকল হোটেল-রেস্তোরা মালিকগণ ইফতার সামগ্রী বিক্রয় করার জন্য দোকানের সামনে ফুটপাতের উপরে সামিয়ানা টাঙিয়েছেন তা অতি দ্রুত সময়ে সরানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট এর কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।

সর্বশেষ

এই বিভাগের আরও