মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে প্রবাসী বন্ধুকে জিম্মী করে চাঁদা আদায়ের অভিযোগ

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় অন্ত্র ঠেকিয়ে জিম্মী করে বন্ধুর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মেহেদী হাসান রাকিব নামে এক যুবকের বিরুদ্ধে।

- Advertisement -

এ ঘটনায় ভুক্তভোগী সৌদি প্রবাসী রায়হান উদ্দিন (২৭) শুক্রবার (১১ এপ্রিল) মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী রায়হান উদ্দিন দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন। গত ৮ এপ্রিল মেহেদী হাসান রাকিবকে চট্টগ্রাম থেকে মোটরসাইকেল যোগে তার বাড়িতে দিয়ে আসতে গেলে তাকে বন্ধু মেহেদীর ঘরে বসতে বলে। ঘরে বসার কিছুক্ষণ পর মেহেদী তার অন্য সহযোগীদের নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

দরজা বন্ধ করে দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে রায়হানের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। মেহেদী দেশীয় অস্ত্র ঠেকিয়ে রায়হান থেকে ভিডিও বক্তব্য ও একটি স্ট্যাম্পে ৮ লক্ষ টাকা পাবে বলে স্বাক্ষর নেয়।

এসময় মেহেদী হাসান রাকিবের নেতৃত্বে নুরুল মোস্তফা, রুবেল হোসেনসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন রায়হানের মোবাইলের বিকাশে থাকা ৫০ হাজার টাকা ও ব্যবহত ইয়ামা আরওয়ানএম মোটরসাইকেল নিয়ে যায়।

তারা আরও চাঁদা দাবি করলে রায়হানের শ্বশুর এসে ১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে নিয়ে যায়। বাকি টাকা এক সপ্তাহের মধ্যে তাদেরকে না দিলে রায়হান ও তার পরিবারকে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয় মেহেদী হাসান রাকিব, নুরুল মোস্তফা, রুবেল হোসেনসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন ৫ আগস্ট পটপরিবর্তনের পর চাঁদাবাজি, মাদকসহ এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মেহেদী হাসান রাকিবের মোবাইলে একাধিকবার কল দিলেও তার ব্যবহৃত মোবাই ফোনে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

এই বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এই ঘটনায় ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মেহেদী হাসান রাকিব আওয়ামী লীগের কর্মী। তাকে আটকের জন্য অভিযান চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও