বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বোয়ালখালীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুন নির্বাপন নিরাপত্তা জোরদারকরণে সচেতনতা তৈরির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বোয়ালখালী উপজেলা প্রশাসন।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে পৌর সদরের বিভিন্ন মার্কেট ও রেস্টুরেন্টে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এতে সহযোগিতা করেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন। এ সময় অগ্নি নির্বাপনের বিষয়ে পৌর সদরের খাজা মার্কেট, জব্বার মার্কেট, জলিল মার্কেট, মদিনা মার্কেটসহ বিভিন্ন মার্কেটে যথাযথ অগ্নিনির্বাপন যন্ত্র ও পানির রিজার্ভার রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটেনগুশার রাখার অপরাধে এবং ফায়ার লাইসেন্স না করার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অগ্নিকাণ্ডের ঝুকি কমাতে এমন অভিযান চলমান থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

সর্বশেষ

এই বিভাগের আরও