সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিদ্রোহী কবি নজরুলের প্রতি জাতির গভীর শ্রদ্ধা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আজ (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তার সমাধিস্থ হওয়া যেন বাঙালি জাতির পক্ষ থেকে তার অসামান্য অবদানের স্বীকৃতি।

- Advertisement -

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম নেওয়া দুখু মিয়া পরবর্তীতে হয়ে ওঠেন বাংলা সাহিত্যের অমর বিদ্রোহী কবি। শুধু কবিতা নয়— সংগীত, নাটক, গল্প, প্রবন্ধ, সাংবাদিকতা— প্রতিটি ধারাতেই তিনি রেখেছেন অনন্য স্বাক্ষর।

তার কবিতা ও গান শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে বারবার জাগিয়ে তুলেছে। মুক্তিযুদ্ধেও তিনি ছিলেন অদৃশ্য এক প্রেরণার মশাল।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পক্ষ থেকে নজরুলকে সপরিবারে ঢাকায় আনা হয়। তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। একুশে পদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রি তার প্রাপ্ত অসংখ্য সম্মানের অংশমাত্র।

কবির প্রয়াণ দিবসে আজ সারাদেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। দোয়া মাহফিল, ফাতেহা পাঠ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিদ্রোহী কবিকে স্মরণ করছে জাতি।

সর্বশেষ

এই বিভাগের আরও