বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে লায়লা বেগম (৫৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোবারক আলী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লায়লা বেগম ওই বাড়ির মৃত শফিউল আলমের স্ত্রী। তার এক ছেলে ও চার মেয়ে রয়েছে।

মরদেহ উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লায়লা বেগমের মেয়ে নাসরিন সুলতানা রুবা জানান, তার মা চার বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের অগোচরে ফাঁকা ঘরে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও