সোমবার, ১০ আগস্ট ২০২৬

টার্ফ দখল রক্তাক্ত সংঘর্ষ: ছাত্রদল নেতা আলফাজ-সহ দুজনের ঠাঁই কারাগারে

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার টার্ফ দখল নিয়ে সংঘর্ষে জুবায়ের উদ্দিন হত্যার মামলায় ছাত্রদল নেতা আবদুর রহমান আলফাজ ও তার সহযোগী মো. পারভেজকে কারাগারে পাঠিয়েছেন আদালত

- Advertisement -

রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, আসামিরা আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হলেও তারা দীর্ঘদিন আদালতে হাজির হননি। এদিন পুনরায় জামিন চাইলে আদালত তা নাকচ করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পুরাতন চান্দগাঁও এলাকার স্পোর্টস জোনে টার্ফ দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী জুবায়ের উদ্দিন (২৬) নিহত হন।

স্থানীয়রা জানান, প্রথমে যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর নিহত জুবায়েরের পরিবারের পক্ষ থেকে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় যুবদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার এবং চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও