চট্টগ্রামের বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- Advertisement -
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরের চেরাগী পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, রাতে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জুন অনুষ্ঠিত বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন খোরশেদ আলম।

