রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে শয়নাগারে ৫১ কেজি গাঁজা, আটক ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে বসতঘরে শয়নকক্ষের খাটের নিচ থেকে ৮ লাখ টাকার গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

রবিবার (২৬ অক্টোবর) উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চিকনছড়া এলাকার মৃত মোস্তফার ছেলে মো.নুরন্নবী (৪৩), মো. আবুল হাশেমের ছেলে মো.আবুল বাশার (২৭) ও মো. আব্দুল রহিমের ছেলে মো. আব্দুল করিম (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার অহিদুর রহমান সওদাগরের বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৩টি প্লাস্টিকের বস্তা থেকে ৫১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের দাম আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের ভূজপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে কিনে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারি দামে বিক্রি করে আসছে।

সর্বশেষ

এই বিভাগের আরও